নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজারের আবদুল লতিফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামি ও যাবজ্জীবনপ্রাপ্ত ২১ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি আবু বকর সিদ্দিক ও বিচারপতি মুস্তাফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া ও বাহাউদ্দীন আলরাজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী বজলুর রশিদ।

