ঢাকাSunday , 5 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে জি-৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প

Link Copied!

trumpআন্তর্জাতিক ডেস্ক : মে মাসে অনুষ্ঠেয় ইতালিতে গ্রুপ সেভেনের (জি-৭) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে প্রথম ইউরোপ সফর করবেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্প। সাত মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপে কঠোর নিন্দার মুখে রয়েছেন তিনি।
শনিবার ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলোনির সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। এ সময় তারা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু, ন্যাটোর গুরুত্ব ও সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ স্বার্থ নিয়ে কাজ করার বিষয়ে আলোচনা করেন। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।
ইতালির তাওরমিনায় মে মাসে জি-৭-এর শীর্ষ সম্মেলন হবে। ওই সময় স্বাগতিক দেশের প্রধানমন্ত্রী জেনতিলোনির সঙ্গে বৈঠক করার বিষয়ে ভাবছেন ট্রাম্প। ফোনালাপের সময় নিরাপত্তা ও সন্ত্রাসবাদসহ দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সহযোগিতার সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন ট্রাম্প ও জেনতিলোনি।
ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেছেন এবং প্রতিরক্ষা ব্যয়ভার ন্যাটোর সহযোগীদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছেন। হোয়াইট হাউস আরো জানায়, দুই নেতা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও সন্ত্রাসবাদী সংগঠন নির্মূলে আগ্রহ প্রকাশ করেছেন।