ঢাকাSunday , 5 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এলজিআরডি হবে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল

Link Copied!

mosarrofনিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আর বাংলাদেশের যে উন্নয়ন তার রোল মডেল শিগগিরই হবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট আয়োজিত ‘উদ্ভাবনী উৎসাহিতকরণ কর্মশালা ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার ২০০৮ সালে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের দিন বদলে যেতে শুরু করে। এই দিন বদলের পালায় স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠান সমূহের উদ্ভাবনী চর্চা নতুন মাত্রা যোগ করেছে। বিকেন্দ্রীকরণের মাধ্যমে নাগরিক সেবার মান বৃদ্ধি করে গ্রামীণ জনপদে উন্নয়নের সুফল ছড়িয়ে দিতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর ফলে ভবিষ্যতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ হবে দেশের উন্নয়নের রোল মডেল।’
মন্ত্রী বলেন, ‘২০১৬ সালে জেলা পরিষদ আইনটি সংশোধন করে ১৩১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পরিষদকে শক্তিশালী ও বেগবান করতে ইতিমধ্যে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের মাধ্যমে জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের আওতায় ইউনিয়ন পরিষদকে শক্তিশালী ও অধিকতর জনমুখী করা হচ্ছে।
তিনি বলেন, ‘২০০৮ সালে যখন ক্ষমতায় যাই তখন দেশের মানুষের গড় আয় ছিল ৬২৫ ডলার, আর এখন মানুষের গড় আয় ১৬৪৪ ডলার।’
তিনি আরো বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ গঠন করেছি। ৫ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার ইতোমধ্যে চালু করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশের সুফল জনগণের দোঁড়গোড়ায় পৌঁছে দিতে অপটিক্যাল ফাইবার ক্যাবল লাইনের মাধ্যমে ইতিমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে। ‘ইনফো সরকার-৩ প্রকল্পের মাধ্যমে ২ হাজার ৬০০ ইউনিয়নকে উচ্চগতির ইন্টারনেটের আওতায় আনতে ফাইবার অপটিক্যাল সংযোগ দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ কার্যক্রম চালু হলে গ্রামীণ জনপদে জীবনযাত্রার মান উন্নয়ন হবে।’
স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক, ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।