ঢাকাFriday , 3 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবসর ঘোষণা করলেন ল্যাম্পার্ড

Link Copied!

lampardস্পোর্টস ডেস্ক : ২১টা বছর পেশাদার ফুটবল খেলেছেন। অবশেষে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চেলসির কিংবদন্তি খেলোয়াড় ফ্রাঙ্ক ল্যাম্পার্ড অবসর ঘোষণা দিয়েছেন। ৩৮ বছর বয়সী এই তারকা গেল বছর আমেরিকার মেজর লিগ সকারে নিউইয়র্ক সিটির হয়ে খেলেছেন। তার আগে চেলসির হয়ে ৬৪৯ ম্যাচ খেলেছেন। জাতীয় দল ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১০৬ ম্যাচ।
অবসর ঘোষণা দিয়ে ল্যাম্পার্ড বলেন, ‘৩৮ বছর বয়সেও যখন আমি খেলা চালিয়ে যেতে বিভিন্ন ক্লাব থেকে আকর্ষণীয় প্রস্তাব পাচ্ছিলাম, তখন আমি অনুভব করলাম জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য এটাই সঠিক সময়। আমি ইংল্যান্ডের ফুটবল সংস্থার কাছে কৃতজ্ঞ। তারা আমাকে কোচিং পেশায় যুক্ত হওয়ার ক্ষেত্রে পড়াশুনার সুযোগ দিয়েছে। এখন থেকে আমি মাঠের বাইরের সুযোগগুলো নেওয়ার চেষ্টা করব। আমার এই সিদ্ধান্তটি উন্মুক্ত।’
পেশাদার ফুটবল ক্যারিয়ারে ল্যাম্পার্ড ১১টি গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছেন। এফএ কাপ জিতেছেন, দুটি লিগ কাপ এবং ইউরোপা লিগ জিতেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে তিনি তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন (৬০৯)। তার চেয়ে বেশি খেলেছেন রায়ান গিগস (৬৩২) ও গ্যারেথ ব্যারি (৬১৫)। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৭৭ গোল করেছেন ল্যাম্পার্ড। যা চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত গোল। তিনি ৩৯টি ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। প্রিমিয়ার লিগে খেলা যেকোনো খেলোয়াড়ের চেয়ে তিনি বক্সের বাইরে থেকে বেশি গোল করেছেন। ইংল্যান্ডের হয়ে তার চেয়ে বেশি কেউ পেনাল্টিতে গোল করতে পারেননি। তিনি ৯টি গোল করেছেন। আজ তিনি বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।