ঢাকাWednesday , 1 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণ দৃশ্যে অভিনয় করে তিন রাত ঘুমাতে পারিনি

Link Copied!

Ravinaবিনোদন ডেস্ক : চরিত্রের প্রয়োজনে একজন অভিনয়শিল্পী নিজেকে নানাভাবে ভেঙে থাকেন। এতে তার ঝুলিতে সঞ্চিত হয় বহুমুখী অভিজ্ঞতা। যা অনেক সময় তাকে মানসিকভাবে অস্থির করে তুলে।
বলিউডের অনেক জনপ্রিয় সিনেমার অভিনেত্রী রাভিনা টেন্ডন। অভিনয় ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ধর্ষণ দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। এই দৃশ্যে অভিনয়ের পর টানা তিন রাত ঘুমাতে পারেননি বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
‘দ্য মাদার’ শিরোনামের সিনেমায় অভিনয় করছেন রাভিনা টেন্ডন। এক মহিলার ওপর অত্যাচারের কাহিনি নিয়ে চিত্রনাট্য লিখেছিলেন পরিচালক আশতার সায়েদ।
এ প্রসঙ্গে রাভিনা বলেন, ‘আমি ধর্ষণ দৃশ্যে অভিনয় করে টানা তিন রাত ভালো করে ঘুমাতে পারিনি। এমনকি ডাবিংয়ের সময়ও কেঁদেছি। চরিত্রটা আমাকে নাড়া দিয়েছে।’
দিল্লির নির্ভয়া কাণ্ডের ওপর সিনেমা নির্মাণ করছেন পরিচালক। তবে রাভিনার দাবি, সিনেমার গল্প দিল্লি নির্ভর। তবে ওই ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।