ঢাকাWednesday , 1 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোশাররফ করিমের নায়িকা মাহি

Link Copied!

mosarrafবিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কমেডি ঘরানার নাটকে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।
এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন কমেডি ঘরানার চলচ্চিত্রে। ‘ফালতু’ শিরোনামের এ সিনেমায় মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমাটি নির্মাণ করছেন ওয়াজেদ আলী সুমন।
এ সিনেমা প্রসঙ্গে পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘‘ফালতু’ সিনেমায় অনেকদিন আগে মাহিকে চুক্তিবদ্ধ করিয়েছি। গত ২৪ জানুয়ারি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম। এ সিনেমার চরিত্রের জন্য মোশাররফ করিমকেই দরকার ছিল। আশা করছি, দর্শক মোশাররফ করিমকে যেভাবে দেখতে অভ্যস্ত এ সিনেমাতেও ঠিক সেভাবেই পাবেন।’
তিনি আরো বলেন, ‘ফেব্রুয়ারির শেষের দিকে এ সিনেমার শুটিং শুরু করব। একটানা শুটিং করার চিন্তাভাবনা করেছি।’
আব্দুল্লাহ জহির বাবুর গল্পে এ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটিবদ্ধ হতে যাচ্ছেন মোশাররফ করিম ও মাহি। এতে মোশাররফ করিমকে ফালতুর চরিত্রে দেখা যাবে অন্যদিকে মাহিকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর চরিত্রে দেখা যাবে বলে নির্মাতা সূত্রে জানা যায়। টাচ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় মোট তিনটি গান থাকবে।