ঢাকাWednesday , 1 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাস বদলাতে পারবে ভারত?

Link Copied!

India-v-Englandস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে কখনো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি ভারত। বেঙ্গালুরুতে আজ বুধবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারিয়ে অতীত ইতিহাস বদলাতে পারবে বিরাট কোহলির দল?
কানপুরে প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। নাগপুরে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের সুযোগ এসেছিল সফরকারীদের সামনে। কিন্তু শেষ ওভারে ৬ উইকেট হাতে রেখে ৮ রানের সমীকরণ মেলাতে পারেনি এউইন মরগানের দল। ভারত ৫ রানে জিতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু শেষ ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী।
এই সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে চারটি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। ২০১২ সালে দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছিল ১-১-এ। বাকি তিনটি সিরিজ ছিল এক ম্যাচের, তিনটিই জিতেছে ইংল্যান্ড। তবে ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কখনো হারেনি। এর আগে ভারত তিনটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে সবকটিতেই জিতেছে।
সেই রেকর্ড ধরে রেখে ইংল্যান্ডের বিপক্ষে কখনো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জিততে না-পারার আক্ষেপ ঘোচাতে পারবে ভারত? নাকি সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর অন্তত টি-টোয়েন্টি সিরিজের ট্রফিটা নিয়ে ঘরে ফিরবে ইংল্যান্ড? জবাব মিলবে বুধবার রাতেই।