ঢাকাWednesday , 1 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দল ঘোষণা

Link Copied!

indiaস্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সাড়ে পাঁচ বছর পর ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন অভিনব মুকুন্দ। মঙ্গলবার সন্ধ্যায় ঘোষিত দলে চোট কাটিয়ে ফিরেছেন মুরালি বিজয়, অজিঙ্কা রাহানে, জয়ন্ত যাদব, হার্দিক পান্ডিয়া ও ঋদ্ধিমান সাহা।
ইংল্যান্ডের বিপক্ষে দুটি হাফ সেঞ্চুরি আর রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের পরও দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান পার্থিব প্যাটেল।
মুকুন্দ এবারের রঞ্জি ট্রফিতে ১৪ ইনিংস ৮৪৯ রান করেছেন, গড় ৬৫.৩০। আছে চারটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি। তামিলনাড়ুর এই ব্যাটসম্যান ভারতের হয়ে পাঁচ টেস্টের সবশেষটি খেলেছেন ২০১১ সালের আগস্টে।
আগামী ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতের মাটিতে তাদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্টের আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল। ৫ ও ৬ ফেব্রুয়ারি সেকান্দ্রাবাদের জিমখানা মাঠে হবে প্রস্তুতি ম্যাচটি।
১৬ সদস্যের ভারতীয় দল:
বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, অমিত মিশ্র, অভিনব মুকুন্দ, ভুবনেশ্বর কুমার, করুণ নায়ার ও হার্দিক পান্ডিয়া।