নিজস্ব প্রতিবেদক : ৭ থেকে ২১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে মহিলা বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। বাছাইপর্বে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি।
আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আগেই দল ঘোষণা করেছিল বাংলাদেশ। সেই দল থেকে ইনজুরির কারণে বাদ পড়েছেন ফাহিমা খাতুন ও লতা ম-ল। মঙ্গলবার তাদের পরিবর্তে দুজনকে দলে নেওয়া হয়েছে। তারা হলেন শায়লা শারমিন ও মোর্শেদা খাতুন।
বাংলাদেশের স্কোয়াড : রুমানা আহমেদ (অধিনায়ক), ফারজানা হক, সানজিদা ইসলাম, জাহানারা আলম, খাদিজা-তুল কুবরা, নিগার সুলতানা (উইকেটরক্ষক), পান্না ঘোষ, রিতু মনি, সালমা খাতুন, শারমিন সুলতানা, শারমিন আক্তার, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন ও মোর্শেদা খাতুন।
৭ ফেব্রুয়ারি ‘বি’ গ্রুপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে। ৮ ফেব্রুয়ারি পাকিস্তান, ১০ ফেব্রুয়ারি স্কটল্যান্ড ও ১১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

