ঢাকাTuesday , 31 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে করলেন মান্দানা করিমি

Link Copied!

Mandana_karimiবিনোদন ডেস্ক : গোপনে প্রেমিক গৌরব গুপ্তাকে বিয়ে করেছেন সাবেক বিগ বস প্রতিযোগী ও কেয়া কুল হ্যায় হাম-থ্রি অভিনেত্রী মান্দানা করিমি। তিনি ‘বিগ বস সিজন-নাইন’ প্রতিযোগী ছিলেন।
সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি টুইটের মাধ্যমে তার বিয়ের খবরটি জানান মান্দানা। টুইটে তিনি লিখেছেন, ‘আজ (২৫ জানুয়ারি) পরিবারের উপস্থিতিতে কোর্ট ম্যারেজ সম্পন্ন করেছি। সত্যিকারের মান্দানা গুপ্তা হওয়ার আনন্দ বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করার অপেক্ষায় আছি।’
ইরানি মডেল ও অভিনেত্রী মান্দানা করিমি। অনেক দিন ধরেই প্রেম করছিলেন গৌরবের সঙ্গে। গত বছরের জুলাইয়ে বাগদান সম্পন্ন করেন এই জুটি। এরপর গত বছর ডিসেম্বরে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসার কথা জানান মান্দানা।
এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমি কিছু কাজের প্রস্তাব পাচ্ছি। কিন্তু আমার কাছে বিয়ে ও পরিবার আগে। অনেকে আমাকে এর বিপক্ষে অনেক কথা বলেছেন। কিন্তু আমার কাছে বিয়ে আগে। আমি অসাধারণ ক্যারিয়ার চাই না। আমার এমন কোনো পরিবারও নেই যার সঙ্গে আমি আমার সাফল্য উপভোগ করতে পারব। তাই আমরা আগামী বছর বিয়ের আনুষ্ঠানিকতা করব।’