নিজস্ব প্রতিবেদক : মেধাবী ও চৌকস ২৩ কর্মকর্তাকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ‘বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিকেশন অ্যাওয়ার্ড’ তুলে দেন।
ভালো কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংক কয়েক বছর ধরে ‘এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ দিয়ে আসছে। আজ ২০১৪ সালের জন্য মনোনীত কর্মকর্তাদের পদক দেওয়া হয়। এবারে স্বর্ণপদকের জন্য পাঁচ ক্যাটাগরিতে ছয়জনকে মনোনীত করা হয়েছে। আর দ্বিতীয় সর্বোচ্চ মানের পাঁচ ক্যাটাগরিতে ১৭ জন মনোনীত হয়েছেন।
২০১৪ সালের জন্য এককভাবে স্বর্ণপদক পেয়েছেন- যুগ্ম পরিচালক মো. নজিম উদ্দিন, রণজিৎ কুমার রায়, প্রদীপ পাল ও সিস্টেম অ্যানালিস্ট মাসুমা বেগম। আর দলগতভাবে পুরস্কার পেয়েছেন- উপ-মহাব্যবস্থাপক মো. আশ্রাফুল আলম ও সৈয়দ নজরুল ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ মানের পুরস্কারের জন্য পাঁচ টিমে ১৭ জনের মধ্যে রয়েছেন- দুজন উপ-মহাব্যস্থাপক এবং একজন উপ-পরিচালক। এ ছাড়া অন্য সবাই যুগ্ম পরিচালক হিসেবে বিভিন্ন বিভাগে কর্মরত আছেন।

