ঢাকাTuesday , 24 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতের বউ চৈতী!

Link Copied!

caitiবিনোদন ডেস্ক : লাক্স তারকা অভিনেত্রী ইশরাত জাহান চৈতী। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করছেন তিনি। তবে বর্তমানে টেলিভিশন নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
তারই ধারাবাহিকতায় এবার ডাকাতের বউয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। ‘চোরের বিবাহ বার্ষিকী’ শিরোনামের একক নাটকে এমন চরিত্রে দেখা যাবে তাকে।
ফজলুল করিমের রচনায় নাটকটি পরিচালনা করছেন সুকুমার চন্দ্র দাস। এতে চৈতীর স্বামীর চরিত্রে অর্থাৎ ডাকাতের চরিত্রে অভিনয় করছেন শিশির আহমেদ।
এ নাটক প্রসঙ্গে ইশরাত জাহান চৈতী বলেন, ‘এই নাটকে দুইটি চরিত্র আছে। একটি চোরের অন্যটি ডাকাতের। আমার চরিত্রটি আমি একজন ডাকাতের বউ। নাটকের একটি দৃশ্যে আমি আমার স্বামীকে বলি, তুমি ডাকাতি করো কেন? তখন আমার স্বামী বলে, চুরি করলে তো সারাজীবন চোরই থাকব। কিন্তু ডাকাতের মধ্যে অন্য রকম মর্যাদা আছে। গ্রাম্য একটি গল্প এটি। নাটকের গল্পে অনেক হাস্যরস রয়েছে।’
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) থেকে পুবাইলে নাটকটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। নাটকটির ডিওপি হিসেবে কাজ করছেন এ আর স্বপন। নাটকটি একুশে টেলিভিশনে প্রচারিত হবে বলেও জানান চৈতী।
গত বছর অক্টোবরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। তারপর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সব ব্যস্ততা ছাপিয়ে আবারো অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন এই অভিনেত্রী। অভিনয় ও সংসার জীবন নিয়ে খুব ভালো সময় কাটছে বলেও জানিয়েছেন তিনি।
একক নাটকের পাশাপাশি অভিনয় করছেন ধারাবাহিক নাটকেও। তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘হাই সোসাইটি’ (এশিয়ান টেলিভিশন), ‘দূরত্ব’ (এটিএন বাংলা) প্রভৃতি। এছাড়াও ‘অভিবাসী’নামে নতুন একটি ধারাবাহিক নাটকের প্রচার খুব শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি।