ঢাকাTuesday , 24 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একসময় লিভ টুগেদার করেছি

Link Copied!

sohiniবিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। ‘ফড়িং’ সিনেমার মাধ্যমে ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রাখেন এই অভিনেত্রী। তারপর সৃজিত মুখার্জির ‘রাজকাহিনি’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ সময় অভিনয় ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন সোহিনী। এ আলাপচারিতায় উঠে এসেছে প্রেম, বিয়ে ও তার বাবা-মার সম্পর্কের বিষয়ও।
কিছুদিন আগে প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন সোহিনী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্রেকআপ আর প্যাচআপ। মানুষ তো প্রেম করে ব্রেকআপ করার জন্য। এটা সবার জীবনেই চলে। আমার জীবনেও চলছে,চলবে। কিন্তু সিরিয়াস ব্রেকআপ, মানে মুখ দেখাদেখি বন্ধ, এ রকম কিছু আমার জীবনে ঘটেনি!’
সোহিনী আরো বলেন, ‘একসময় লিভ টুগেদার করেছি। সেটাও কিছুটা বিয়ের মতোই ছিল। বড়লোকের পাঞ্জাবি এক ছেলের সঙ্গে। গানটান গাইত। কদিন আগে তখনকার একটা ডায়েরি পেলাম। একদিন ঝগড়ার পর সেখানে দশটা পয়েন্ট লিখেছিলাম। আমাকে কী বদলাতে হবে- আর ওকে কী কী বদলাতে হবে। তাতে দেখলাম, তখন নিজের সম্পর্কে এমন কিছুই লিখিনি, যা পাল্টানো দরকার। মানে আগে নিজের খারাপ কোনো কিছু মানতে পারতাম না। এখন পারি। এখন মনে হয়, আমার এই খারাপ দিকগুলো নিয়েই তো আমি।’