ঢাকাTuesday , 24 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই সপ্তাহ মাঠের বাইরে বুসকেটস

Link Copied!

Sergio_Busketsস্পোর্টস ডেস্ক : রোববার রাতে এইবারের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটের মাথায় ইনজুরিতে পড়েন বার্সেলোনার সার্জিও বুসকেটস। শেষ পর্যন্ত তিনি আর খেলতে পারেননি। তার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হয় ডেনিস সুয়ারেজকে।
সোমবার রাতে জানা যায় বুসকেটসের ডান পায়ের গোড়ালি ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই স্প্যানিশ তারকাকে। অবশ্য এই সময়ের মধ্যে তিনি মাত্র ২টি ম্যাচ খেলতে পারবেন না।
তবে ঠিক কবে নাগাদ তিনি দলে ফিরতে পারবেন সেটা নির্দিষ্ট করে জানায়নি বার্সা। যদি সে দ্রুত সেরে উঠে সে ক্ষেত্রে দুটি ম্যাচ খেলতে পারবেন না। তার একটি কোপা ডেল রেতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এবং অন্যটি লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে। যদি সেরে উঠতে আরো সময় লাগে তাহলে অ্যাথলেটিক বিলবাও এর বিপক্ষের ম্যাচটিও মিস করতে পারেন।