ঢাকাMonday , 23 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নায়িকা যখন নিজেই ভক্ত

Link Copied!

subhashree-gangulyবিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। প্রায় দশ বছরের অভিনয় ক্যারিয়ারে দর্শক হৃদয়ে বেশ শক্ত আসন গড়ে নিয়েছেন তিনি। তালিকাভুক্ত হয়েছেন টলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায়।
অভিনয় গুণে দর্শকদের প্রিয়ভাজন হয়েছেন তিনি। কিন্তু তারও প্রিয় নায়িকা রয়েছে চলচ্চিত্রাঙ্গনে। তবে তা এতদিন প্রকাশ্যে বলেননি এই অভিনেত্রী। সম্প্রতি শুভশ্রী তার মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে তার প্রিয় নায়িকাকে অভিনন্দন জানিয়েছেন।
শুভশ্রীর প্রিয় নায়িকা অন্য কেউ নন তিনি টলিউডের আরেক জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। চলচ্চিত্রে ফেরার ঘোষণা দিয়ে কিছুদিন আগে খবরের শিরোনাম হয়েছেন কোয়েল। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘ছায়া ও ছবি’ শিরোনামের একটি সিনেমায় আবির চ্যাটার্জির বিপরীতে অভিনয় করবেন তিনি।
এ খবর প্রকাশ্যে আসার পরই কোয়েলকে অভিনন্দন জানিয়ে টুইট করেন শুভশ্রী। তিনি টুইটে লিখেন, ‘ফাইনালি আমি আমার প্রিয় অভিনেত্রীকে দীর্ঘ দিন পর পর্দায় দেখতে পাব। শুভ কামনা।’