ঢাকাSunday , 22 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক করেছেন করন

Link Copied!

Karan-joharবিনোদন ডেস্ক : ব্যক্তিগত বিষয় বিশেষ করে তার যৌন জীবন নিয়ে এতদিন চুপ ছিলেন বলিউডের জনপ্রিয় নির্মাতা করন জোহর। তবে এ নির্মাতার আত্মজীবনী ‘দ্য আনসুইটেবল বয়’ প্রকাশিত হওয়ার পর থেকেই এ বিষয়ে অনেক তথ্যই প্রকাশ পাচ্ছে।
বইটিতে জানা গেছে, করন একজন সমকামী। যদিও বিষয়টি তিনি সরাসারি বলেন নি। এছাড়া অভিনেত্রী কাজলের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কে ভাঙন নিয়েও কথা বলেছেন তিনি। এবার বইটির মাধ্যমে জানা গেল, নিউ ইয়র্কে অর্থের বিনিময়ে সমকামী যৌনসম্পর্ক করেছেন করন জোহর।
এ কাজ তিনি দুইবার করেছেন বলেও জানান। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘এটি আমার জন্য বেশ মানসিক চাপের ব্যাপার ছিল। দ্বিতীয়বার আমার মধ্যে অনেক অপরাধবোধ কাজ করছিল। আমার অনেক খারাপ লাগছিল। আমার কাছে এটি নির্বোধের মতো মনে হয়েছে। কারণ আপনাকে আনন্দ দেওয়ার জন্য যাকে নিয়োগ করা হয় সে কৃত্রিমভাবে আনন্দ দেয়ার চেষ্টা করে।’
যৌন সম্পর্কের বিষয়টি মোটেও সব সময় ভাবেন না বলে জানিয়েছেন করন। ‘আমি এটি বেশি চাই না। আসলে আমি এটির তোয়াক্কা করি না। সবাই মনে করে আমি অনেক ভ্রমণ করি তার মানে অনেকবার যৌন সম্পর্ক করি। কিন্তু বিষয়টি তা নয়। বিদেশ ভ্রমণ মানেই যৌন সম্পর্কের জন্য যাওয়া না। কখনই কারো সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল না।’ লিখেছেন এ নির্মাতা।
বইটিতে শাহরুখ খানের সঙ্গে তার অবৈধ সম্পর্ক সে বিষয়েও লিখেছেন করন। তিনি জানিয়েছেন, তাকে এবং শাহরুখকে জড়িয়ে যে গুঞ্জন তা সম্পূর্ণ মিথ্যা।
করন লিখেছেন, সবাই মনে করেন শাহরুখের সঙ্গে তার ‘অবৈধ’ সম্পর্ক রয়েছে। কিন্তু এ অভিনেতাকে তিনি তার ‘বাবার সমতুল্য’ এবং ‘বড় ভাই’ মনে করেন। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘শাহরুখ এবং আমি বিষয়টি নিয়ে কত চড়াই-উতরাই পার করেছি এ নিয়ে আমার কিছু যায় আসে না কারণ তিনি আমার বাবার সমতুল্য একজন বড় ভাই। তাই তার দিকে ভিন্ন নজর অথবা তাকে নিয়ে এমন গুঞ্জন পুরোটাই হাস্যকর। কিন্তু এটি তাকে বিরক্ত করে না। তিনি বলেন, ‘মানুষ বাজে কথা বলে, আর একজন পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক না থাকলে সবাই তাকে সমকামী ভাবে।’