ঢাকাSunday , 22 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে লড়ছেন সানি লিওন!

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সানি লিওন। নানা সময় নানা কারনে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার নির্বাচনে লড়তে যাচ্ছেন সানি এমন খবর চাউর হওয়ার পরই আলোচনা শুরু হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, কিছুদিন পর ভারতের উত্তরপ্রদেশের নির্বাচন। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সানির একটি পোস্টার প্রকাশিত হয়েছে। প্রকাশিত পোস্টারে সানি শাড়ি পরে আছেন। আর এতে লেখা- উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে বিধায়ক পদে নির্বাচনে লড়বেন সানি।
পোস্টারটি প্রকাশের পরই ইন্টারনেটে তা ভাইরাল হয়ে যায়। আর এ নিয়ে শুরু হয় জোর জল্পনা। তবে এ নিয়ে সানি লিওন এখনো মুখ খুলেননি। তার এ নীরবতায় আরো ধোঁয়াশা তৈরি হয়েছে।
নতুন বছরের বহুল প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে শাহরুখ খান অভিনীত রইস। এ সিনেমার ‘লায়লা ম্যায় লায়লা’ শিরোনামের আইটেম গানে নেচেছেন সানি লিওন। ইতোমধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে এই আইটেম গান। গানটি মুক্তির আগে থেকেই আলোচনায় রয়েছেন সানি লিওন।