ঢাকাSunday , 22 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শশীর ‘জলরঙ’

Link Copied!

Shoshiবিনোদন ডেস্ক : শারমীন জোহা শশী। বর্তমান সময়ের জনপ্রিয় একজন টেলিভিশন অভিনেত্রী। একক, ধারাবাহিকের পাশাপাশি কাজ করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও। সম্প্রতি ‘জলরঙ’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন তিনি।আলাপকালে এ তথ্য জানান শশী।
এ নাটকে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করছেন শশী। চরিত্রে প্রসঙ্গে শশী বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিষয়ে পড়াশোনা করি। আমার বাবাও একজন ফার্মাসিস্ট। আমার একজন বয়ফ্রেন্ড ছিল, যে আমাকে ছেড়ে চলে যায়। হঠাৎ একটি ছেলে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কাটানো সময়, আমার পছন্দ-অপছন্দ, কোন জামা পরি তার সবই আমাকে বলে দেয়। এতে আমি সন্দেহ করি। তারপর ছেলেটিকে বলি, তুমি আমার বয়ফ্রেন্ডের বন্ধু না হলে এত কিছু জানো কি করে। তারপর কি ঘটবে তা এখনো জানি না।স্ক্রিপ্ট এ পর্যন্ত হাতে পেয়েছি।’
‘জলরঙ’ নাটকে শশীর বিপরীতে অভিনয় করছেন শ্যামল মাওলা। ১০৪ পর্বের এ ধারাবাহিক নাটকটি রচনা ও পরিচালনা করছেন সোহেল আরমান। সম্প্রতি এ নাটকের প্রথম লটের শুটিং শেষ হয়েছে। নাটকটি এনটিভির জন্য নির্মিত হচ্ছে বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।
কিছুদিন আগে জসিম আহমেদ পরিচালিত ‘দাগ’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করেছেন শশী। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও বাকার বকুল। এছাড়াও বেশ কিছু ধারাবাহিক নাটকের কাজ করছেন এই অভিনেত্রী। উল্লেখযোগ্য হলো- শাহাদাত হোসেন সুজনের ‘ছোট বউ’, আমিনুল ইসলাম অরুণের ‘শেফালি’, এস এম শাহীনের ‘সোনাবান’, অম্লান বিশ্বাসের ‘শুণ্যতা’ প্রভৃতি।