ঢাকাSunday , 22 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্সেলোর ইনজুরিতে হতাশ জিদান

Link Copied!

marceloস্পোর্টস ডেস্ক : শেষ দুই ম্যাচে হারের পর গতকাল রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মালাগার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে দল জয়ে ফিরলেও নতুন করে ডিফেন্ডার মার্সেলোর ইনজুরিতে হতাশ রিয়াল কোচ জিনেদিন জিদান।
রিয়াল শিবিরে ইনজুরির লাইনটা ক্রমেই দীর্ঘ হচ্ছে। মালাগার বিপক্ষে রিয়ালের নবম খেলোয়াড় হিসেবে ইনজুরিতে পড়েন মার্সেলো। গতকাল নিজেদের মাঠে ম্যাচ শুরুর ২৫ মিনিট পর ইনজুরিতে পড়েন তিনি। পেশীতে চোট লাগায় মাঠ ছাড়তে হয়েছে তাকে।
২০১৭ সাল শুরুর পর থেকে ইনজুরিতে রয়েছেন রিয়াল শিবিরের জেমস রদ্রিগেজ, ইস্কো এবং দানি কারভাজাল। এছাড়া এর আগে থেকেই ইনজুরিতে ভুগছেন এই শিবিরের গুরুত্বপূর্ণ দুই তারকা খেলোয়াড় গ্যারেথ বেল ও পেপে। এছাড়া ফিটনেসহীনতায় ভুগছেন রক্ষণভাগের অন্যতম সেরা তারকা লুক মডরিচও।
মালাগার বিপক্ষে ম্যাচ শেষে দলের খেলোয়াড়দের ইনজুরি নিয়ে হতাশ জিদান বলেন, ‘মার্সেলোর ইনজুরি কিছুটা জটিল। তার অবস্থা জানার জন্য পরীক্ষার প্রয়োজন রয়েছে। কোয়েন্ত্রাওয়ের সমস্যা রয়েছে। এই মৌসুমের এখন অনেক পথ বাকি রয়েছে। আমাদের সব খেলোয়াড়দের ফিটনেস বেশ গুরুত্বপূর্ণ।’