ঢাকাSaturday , 21 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্লেমিং-ম্যাককালামের পর টেলর

Link Copied!

ros_tailarস্পোর্টস ডেস্ক : ওয়েলিংটনে যেখানে শেষ করেছিলেন, ক্রাইস্টচার্চে যেন সেখান থেকেই শুরু করলেন রস টেলর। টানা দুই ইনিংসে তুলে নিলেন ফিফটি।
হ্যাগলি ওভালে আজ টেস্টের দ্বিতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫ রানে ব্যাট করছিলেন টেলর। এই ইনিংস খেলার পথে নিউজিল্যান্ডের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ৩২ বছর বয়সি ব্যাটসম্যান।
কামরুল ইসলাম রাব্বির তিন বলের মধ্যে জিত রাভাল ও কেন উইলিয়ামসনের বিদায়ের পর উইকেটে আসেন টেলর। সেখান থেকে তিনি তৃতীয় উইকেটে টম ল্যাথামকে নিয়ে গড়েন ১০৬ রানের বড় জুটি।
ল্যাথাম ৬৮ করে ফেরার আগের ওভারে মেহেদী হাসান মিরাজের বলে ৩ রান নিয়ে ৬০০০ রান পূর্ণ করেন টেলর। তার আগে দেশের হয়ে ৬ হাজার রান করেছেন কেবল স্টিফেন ফ্লেমিং ও ব্রেন্ডন ম্যাককালাম।
১১১ টেস্টে ৭১৭২ রান নিয়ে সবার ওপরে আছেন প্রাক্তন অধিনায়ক ফ্লেমিং। আরেক প্রাক্তন অধিনায়ক ম্যাককালাম ১০১ ম্যাচে করেছেন ৬৪৫৩ রান।