ঢাকাSaturday , 21 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হেলসের ভারত সফর শেষ

Link Copied!

Alex_Halesস্পোর্টস ডেস্ক : ভারত সফর শেষ হয়ে গেল অ্যালেক্স হেলসের। ইংল্যান্ডের এই ওপেনার ব্যাটসম্যানের ডান হাতের আঙুলে চিড় ধরা পড়েছে।
কটকে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে মহেন্দ্র সিং ধোনির একটি ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পান হেলস। শুক্রবার সেই আঙুলে স্ক্যান করানো হয়। আর স্ক্যানে আঙুলে চিড় ধরা পড়ে।
দলের সঙ্গে এখন কলকাতায় অবস্থান করছেন হেলস। শনিবার তার দেশে ফিরে যাওয়ার কথা। আঙুলে অস্ত্রোপচার করানো লাগতে পারে।
কলকাতায় তৃতীয় ও শেষ ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচের জন্য এখনো হেলসের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। শেষ ওয়ানডেতে হেলসের জায়গায় জেসন রয়ের সঙ্গে ওপেন করতে পারেন স্যাম বিলিংস।