ঢাকাSaturday , 21 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিভারপুলে ফিরলেন জেরার্ড

Link Copied!

Steven_Gerrardস্পোর্টস ডেস্ক : ১৭ বছর ছিলেন ক্লাবে। এই সময়টাতে লিভারপুল ও স্টিভেন জেরার্ড একরকম সমার্থক শব্দ হয়ে গিয়েছিল! সেই জেরার্ড আবার ফিরলেন লিভারপুলে। অবশ্য খেলোয়াড়ের ভূমিকায় নয়, প্রাক্তন ইংলিশ তারকা লিভারপুল একাডেমীর কোচ হয়ে ফিরলেন।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে লিভারপুল। আগামী ফেব্রুয়ারিতে লিভারপুল একাডেমীর ফুল টাইম কোচ হিসেবে কাজ শুরু করবেন ৩৬ বছর বয়সি জেরার্ড।
প্রাক্তন লিভারপুল অধিনায়ক একাডেমীর কোচ হয়ে আসার ব্যাপারটিকে দেখছেন বৃত্ত পূরণ হিসেবে, ‘মনে হচ্ছে বৃত্ত পূরণ হলো। সেখানে ফিরলাম, যেখানে পেশাগতভাবে সবকিছু শুরু হয়েছিল।’
১৯৯৮ সালে অভিষেকের পর থেকে ২০১৫ সালের মে মাসে লিভারপুল ছাড়ার আগে ক্লাবটির জার্সিতে মোট ৭১০ ম্যাচ খেলেছেন জেরার্ড। গোল করেছেন ১৮৬টি। চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন ৯টি শিরোপা। লিভারপুলকে করেছেন জীবনের ধ্রুবতারা।
জেরার্ড অ্যানফিল্ড ছাড়ার পর যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে যোগ দেন। গত বছরের নভেম্বরে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন। এবার শুরু করলেন কোচিং ক্যারিয়ার।