ঢাকাSaturday , 21 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হৃতিকের সাফ কথা

Link Copied!

Hrithik_Roshanবিনোদন ডেস্ক : ২০১৪ সালে সুজানের সঙ্গে বিচ্ছেদ হয় বলিউড অভিনেতা হৃতিক রোশানের। এরপর বিভিন্ন সময় তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও এখন একা রয়েছেন এ অভিনেতা।
এদিকে বিচ্ছেদের পর থেকে হৃতিক পুনরায় বিয়ে করবেন কিনা এ প্রসঙ্গে তাকে অনেকবারই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। কয়েকদিন পরই মুক্তি পাবে হৃতিকের কাবিল। সিনেমাটির প্রচারণায় পুনরায় বিয়ের বিষয়ে মুখ খুলেছেন তিনি।
এ প্রসঙ্গে হৃতিক বলেন, ‘বর্তমানে আমি পুনরায় বিয়ে নিয়ে ভাবছি না। আমি সন্তুষ্ট এবং পরিতৃপ্তি অনুভব করছি।’
হৃতিক-সুজান দম্পতির বিচ্ছেদ হলেও তাদের সন্তানরা হৃতিকের সঙ্গেই রয়েছেন। এমনকি বিশেষ দিনগুলোতে তাদের সঙ্গে সুজান ও হৃতিককে সময় কাটাতেও দেখা যায়। এ নিয়ে বলিপাড়ায় পুনরায় তাদের এক হওয়ার খবরও চাউর হয়েছে কয়েকবার। তবে হৃতিক সাফ জানিয়ে দিয়েছেন, কখনই এক হবেন না তারা।