ঢাকাSaturday , 21 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নওয়াজউদ্দিনের পারিশ্রমিক ১ রুপি!

Link Copied!

nawazuddinবিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। অভিনয়গুণে বলিউডে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন তিনি। সিনেমার পারিশ্রমিকও যে আগের চেয়ে বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না।
সম্প্রতি মুক্তি পেয়েছে নওয়াজউদ্দিন অভিনীত সিনেমা হারামখোর। সিনেমাটির গল্প তৈরি হয়েছে ছাত্রী-শিক্ষকের রোমান্স নিয়ে। তবে সিনেমাটির জন্য এ অভিনেতা কত পারিশ্রমিক নিয়েছেন জানেন? মাত্র ১ রুপি!
এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক গুণীত মোঙ্গা বলেন, ‘নওয়াজউদ্দিনসহ এ সিনেমার সবাই সর্বনিম্ন পারিশ্রমিকে বা কোনো পারিশ্রমিক ছাড়াই কাজ করেছেন। এটি আমাদের প্যাশন থেকে নির্মিত আর সিনেমাটি তৈরির জন্য যা প্রয়োজন তা আমরা সবই করেছি। নওয়াজ সিনেমাটির চিত্রনাট্য পছন্দ করে এবং বাজেটের স্বল্পতা থাকা সত্ত্বেও সিনেমার কাজ শুরু করার জন্য তাগিদ দেয়।’
তিনি আরো বলেন, ‘তিনি কাজের স্বীকৃতিস্বরূপ ১ রুপি পারিশ্রমিক নিয়েছেন। তার সহযোগিতা এবং কাজের জন্যই সিনেমাটি নির্মাণ সম্ভব হয়েছে।’
হারামখোর সিনেমাটি পরিচালনা করেছেন শ্লোক শর্মা। গুণীত মোঙ্গার সঙ্গে সিনেমাটির যৌথ প্রযোজনায় ছিলেন অনুরাগ কাশ্যপ।