ঢাকাSaturday , 21 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রণবীরের স্ত্রী হিসেবে সোনমকে পছন্দ

Link Copied!

Sonam_Ranbirবিনোদন ডেস্ক : সাওয়ারিয়া সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন রণবীর কাপুর ও সোনম কাপুর। ওই সময় তাদের মধ্যে প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল। পরবর্তীতে অবশ্য দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম করে খবরে আসেন রণবীর। অন্যদিকে বর্তমানে আনন্দ আহুজার সঙ্গে সোনমের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।
তবে পুরনো এই জুটিকে এক সুতোয় বাঁধার চিন্তা কিন্তু একজনের মনে রয়েই গেছে। তিনি আর কেউ নন, অভিনেত্রী কারিশমা কাপুর। এ অভিনেত্রী নাকি সোনমকে রণবীরের স্ত্রী হিসেবে দেখতে চান। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করন’-পরবর্তী পর্বে দেখা যাবে কারিনা কাপুর ও সোনম কাপুরকে। এ পর্বের আগে প্রচারিত প্রোমোতে একথা বলতে শোনা গেছে কারিনাকে।
সোনম কখনো তার প্রথম সিনেমার সহ-অভিনেতা রণবীরের সঙ্গে ডেট করেছেন কিনা? অনুষ্ঠানের সঞ্চালক করন জোহর সোনমকে এ প্রশ্ন করেন। নীরজা অভিনেত্রী উত্তর দেওয়ার আগেই পাশ থেকে এ বিষয়ে কথা বলা শুরু করেন কারিনা। তিনি জানান, বোন কারিশমা সোনমকে তাদের ভাবি হিসেবে দেখতে খুবই আগ্রহী। সম্পর্কে কারিশমা, কারিনার ভাই হন রণবীর কাপুর।
শোনা যাচ্ছে, মা হওয়ার পর বীরে ডি ওয়েডিং সিনেমার মাধ্যমে আবারো রূপালি জগতে ফিরবেন কারিনা। সিনেমাটিতে এ অভিনেত্রীর সঙ্গে সোনম কাপুরও অভিনয় করবেন বলে জানা গেছে।