ঢাকাFriday , 20 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিটনকে ছাড়িয়ে গেলেন সোহান

Link Copied!

Sohanস্পোর্টস ডেস্ক : উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন নুরুল হাসান সোহান। মুশফিকুর রহিমের পরিবর্তে শুক্রবার ক্রাইস্টচার্চে অভিষেক হয় সোহানের। তামিম ইকবাল তাকে টেস্ট ক্যাপ পড়িয়ে দেন।
সাকিব আল হাসান পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার পর ক্রিজে আসেন সোহান। ষষ্ঠ উইকেটে অভিষেক হওয়া আরেক ক্রিকেটার নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি বাঁধেন সোহান। ৫৩ রান যোগ করেন দুই অভিষিক্ত ক্রিকেটার। শান্ত ১৮ রানে সাজঘরে ফিরে গেলেও সোহান ব্যাট চালিয়ে যান। তবে বড় ইনিংস খেলতে পারেননি ডানহাতি এ ব্যাটসম্যান। ৪৭ রান করেন সোহান। বোল্টের লেগ স্ট্যাম্পের বাইরের শর্ট বলে পুল করতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দেন সোহান। এ ক্যাচ দেওয়ার আগেও আরও তিনটি ক্যাচ দিয়েছিলেন। কিন্তু ফিল্ডারদের ব্যর্থতায় বেঁচে যান।
৪৭ রানের ইনিংস খেলে সোহান অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন। এর আগে ৪৪ রান করেছিলেন লিটন কুমার দাস। ভারতের বিপক্ষে ফতুল্লায় লিটন ৪৪ রানের ইনিংসটি সাজিয়েছিলেন। তৃতীয় সর্বোচ্চ ৩২ রান করেছিলেন খালেদ মাসুদ পাইলট। ঢাকায় ২০০০ সালে অভিষেক টেস্টে ৩২ রান করেন তিনি। ওই টেস্টের তৃতীয় ইনিংসে পাইলটের ব্যাট থেকে আসে ২১ রান।