ঢাকাFriday , 20 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শনিবার দেশে ফিরছেন মুশফিক, মুমিনুল

Link Copied!

mushiস্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে ক্রাইস্টচার্চে খেলতে পারছেন না মুশফিকুর রহিম। খেলতে না পারায় নিউজিল্যান্ডে বসে থেকে কোনো কাজ নেই টেস্ট দলপতির। এ কারণে স্বস্ত্রীক দেশে ফিরে আসছেন মুশফিকুর রহিম।
শুক্রবার নিউজিল্যান্ড ছাড়ছেন মুশফিক। শনিবার দেশে এসে পৌঁছবেন। মুশফিকের সঙ্গী হচ্ছেন মুমিনুল হক। ইমরুল আসবেন একদিন পর। ইনজুরির কারণে নিয়মিত দলের তিন ক্রিকেটার ক্রাইস্টচার্চ টেস্ট খেলতে পারছেন না। মুশফিকের আঙুলে চোট, ইমরুলের পেশিতে ও মুমিনুলের পাঁজরে। দেশে ফিরে তিন ক্রিকেটারই বিশ্রামে থাকবেন। কিছুদিন পর তাদের পুনর্বাসন শুরু হবে।
জানা গেছে আগামী ৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের আগে তিন ক্রিকেটারই পুরোপুরি ফিট হয়ে যাবেন। মুশফিকুর রহিম সরাসরি ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে মাঠে নামবেন। মুমিনুল হক ভারতের বিপক্ষে মূল মঞ্চে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা রয়েছে।