ঢাকাFriday , 20 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো আইটেম গানে মিম

Link Copied!

mimবিনোদন ডেস্ক : বাহারি আলোর ঝলকানি। টেবিলে মদের আসর। আলো আঁধারিতে কোনো এক নারী কণ্ঠে শোনা যায়, ‘তানা না না/ তানা না না/ চোখে আমার দেখো নেশার বাঁধন/ অঙ্গে আমার বাজে রূপের মাদল’। এরপর মিড লং শটে দেখা যায়, জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এমন কথার গান গাইছেন। এদিকে দেখা যায়, মদের নেশায় বুঁদ হয়ে আছেন- মীর সাব্বির, মিশু সাব্বির ও ইরফান সাজ্জাদ।
ভালোবাসা এমনই হয় শিরোনামের সিনেমার আইটেম গানে এমন দৃশ্য দেখা যায়। গতকাল বৃহস্পতিবার রাতে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। ‘চুমুকে চুমুকে করো পান’ শিরোনামের এই আইটেম গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কনা। গানের কথা লিখেছেন জাহিদ আকবর।
সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেত্রী তানিয়া আহমেদ। এবারই প্রথম কোনো আইটেম গানে নাচলেন মিম। পুরো গানজুড়ে লাস্যময়ী বিদ্যাকে উপস্থাপন করেছেন নির্মাতা।
সিনেমাটির বেশিরভাগ শুটিং হয়েছে ইংল্যান্ডে। প্রথমে সিনেমাটির নাম ‘গুডমর্নিং লন্ডন’ রাখা হয়েছিল। পরবর্তীতে সেন্সর বোর্ডের নির্দেশে ইংরেজি নাম পাল্টে ‘ভালোবাসা এমনই হয়’ রাখা হয়েছে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি আগামী ২৭ জানুয়ারি সারা দেশে মুক্তি পাবে বলে জানা গেছে।