ঢাকাThursday , 19 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিন্ন পথে নিষিদ্ধ মাহিরা

Link Copied!

mahiraবিনোদন ডেস্ক : শাহরুখ খানের বিপরীতে রইস সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। গত বছর সিনেমাটি মুক্তির কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে।
বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত শাহরুখ। এ প্রচারণায় অংশ হিসেবে মাহিরাকেও রাখতে চাইছেন নির্মাতারা। কিন্তু গত বছর সেপ্টেম্বরে ভারত শাসিত কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে ফাটল ধরে। পরবর্তীতে পাকিস্তানি শিল্পীদের ভারত থেকে নিষিদ্ধ করা হয়।
এদিকে নিষিদ্ধ হওয়ায় রইস সিনেমার প্রচারণার জন্য ভারতে আসতে পারছেন না মাহিরা খান। তাই সিনেমার প্রচারণার অংশ হতে ভিন্ন পথ বেছে নিয়েছেন এই অভিনেত্রী। রইস টিমের সঙ্গে প্রচারণায় স্কাইপের মাধ্যমে সাক্ষাৎকার দিবেন তিনি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
সিনেমা মুক্তির এখনো দুই সপ্তাহ বাকি। বর্তমানে শাহরুখ একাই সিনেমাটির প্রচারণা করছেন। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রচারণা চালিয়ে যাচ্ছেন মাহিরা। সম্প্রতি রইস সিনেমায় শাহরুখ-মাহিরা জুটির ‘জালিমা’ গানটি প্রকাশিত হয়েছে। এতে এ জুটির রসায়ন বেশ মনে ধরেছে দর্শকের। এখন পর্যন্ত ২৫ মিলিয়ন বার দেখা হয়েছে গানটি।