ঢাকাThursday , 19 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন তামিম

Link Copied!

tamimস্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারছেন না মুশফিকুর রহিম। তার অবর্তমানে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন সহ-অধিনায়ক তামিম ইকবাল। আর তামিম ইকবালের সহকারী হিসেবে থাকবেন সাকিব আল হাসান।
ইনজুরির কারণে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। তাদের সঙ্গে নতুন করে ইনজুরিতে পড়েছেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুমিনুল হক। এই তিন তারকাকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে হবে বাংলাদেশকে।
ইতিমধ্যে দুই ব্যাটসম্যানের বিকল্প ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুশফিকুর রহিমের পরিবর্তে টেস্টে অভিষেক হতে যাচ্ছে কাজী নুরুল হাসান সোহানের। আর ইমরুল কায়েসের পরিবর্তে খেলবেন সৌম্য সরকার। মুমিনুল হকের পরিবর্তে খেলতে পারেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। টেস্টে অভিষেক হতে পারে এই তরুণ তুর্কিরও।