ঢাকাThursday , 19 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্মিথের কাছে হারল পাকিস্তান

Link Copied!

smithস্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে আজ পার্থে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করে। জবাবে স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ৩০ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি সিরিজে ২-১ ব্যবধানে লিড নিয়েছে।
২৬৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৪ রানে ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী এই ব্যাটসম্যান ৩৫ রান করে জুনায়েদ খানের বলে আউট হন। ৪৫ রানের মাথায় মোহাম্মদ আমিরের বলে ৯ রান করে আউট হন উসমান খাজা।
এরপর তৃতীয় উইকেটে জুটি বাঁধেন স্টিভেন স্মিথ ও পিটার হ্যান্ডসকম্ব। তারা দুজন দলীয় স্কোরকে ২২৮ রান পর্যন্ত টেনে নেন। এ যাত্রায় স্টিভেন স্মিথ তার ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন। দলীয় ২২৮ রানের মাথায় সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থেকে আউট হয়ে যান হ্যান্ডসকম্ব। তার উইকেটটি নেন হাসান আলী।
এরপর ত্রাভিস হেডকে সঙ্গে নিয়ে জয় তুলে মাঠ ছাড়েন অধিনায়ক স্মিথ। তিনি ১০৪ বলে ১১চার ও ১টি ছক্কায় ১০৮ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে ২৫ বলে ৪টি বাউন্ডারিতে ২৩ রান করে অপরাজিত থাকেন হেড। তাতে ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে নোঙর করে অস্ট্রেলিয়া।
এর আগে পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৮৪ রান করেন বাবর আজম। ৫০ রান করেন শারজিল খান। ৩৯টি করে রান করেন শোয়েব মালিক ও উমর আকমল। বল হাতে অস্ট্রেলিয়ার জস হাজলেউড ৩টি ও ত্রাভিস হেড ২টি উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।