ঢাকাWednesday , 18 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে মুশফিক!

Link Copied!

musficস্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে মুশফিকুর রহিমের খেলা হচ্ছে না! ঘাড়ের ব্যাথা কমে গেলেও আঙুলের ব্যাথা ভোগাচ্ছে টেস্ট দলপতিকে।
ফিজিও ডিন কনওয়ে বুধবার জানিয়েছেন, আঙুলের ব্যাথার কারণে তাকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। কনওয়ের ভাষ্য, ‘নিউজিল্যান্ডের চিকিৎসকরা এসব ইনজুরির জন্য তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেন। ইংল্যান্ডের চিকিৎসকরা বলেন দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে। তবে মুশফিকের ক্ষেত্রে যেটা মনে হচ্ছে সে তিন থেকে চার সপ্তাহের মধ্যে ফিরে আসবে।’
নিউজিল্যান্ডের চিকিৎসক জানিয়েছেন, কমপক্ষে দুই সপ্তাহ কোনোভাবেই ফিল্ডিংয়েও নামতে পারবেন না মুশফিক, এতে তার ঘাড়ে ব্যাথাও বাড়তে পারে। ক্রাইস্টচার্চে মুশফিকুর রহিমের না থাকাটা প্রায় নিশ্চিত। ফলে রঙিন পোশাকের পর এবার টেস্ট ক্যাপ উঠবে কাজী নুরুল হাসান সোহানের মাথায়।