ঢাকাWednesday , 18 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিরছেন রোনালদো

Link Copied!

ronaldo7স্পোর্টস ডেস্ক : কোপা ডেল রের শেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রামে রেখেছিলেন জিনেদিন জিদান। শেষ ম্যাচ ড্র করলেও শেষ আট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে দুই লেগের কোনোটিতেই মাঠে নামেনটি পর্তুগিজ সুপারস্টার।
বুধবার কোপা ডেল রেতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ সেল্টা ভিগো। আগের ম্যাচে বিশ্রামে থাকলেও জিনেদিন জিদান সেল্টা ভিগোর বিপক্ষে রোনালদোকে সেরা একাদশে রেখেছেন। পূর্ণ শক্তির দল নিয়েই শেষ আটের লড়াইয়ে নামছে রিয়াল। সেভিয়ার বিপক্ষে কোপা ডেল রেতে ৩-৩ গোলে ড্রয়ের পর লা লিগায় ২-১ গোলে পরাজয়ের স্বাদ নেয় রিয়াল মাদ্রিদ। লা লিগায় প্রথম পরাজয়ের মধ্য দিয়ে টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও ভাঙে তাদের।
ঘরের মাঠে আজ থেকে নতুন করে শুরু করতে চাইছে রিয়াল। রোনালদো ফিরলেও সেল্টা ভিগোর বিপক্ষে খেলতে পারবেন না গ্যারেথ বেল, পেপে ও হামেস রদ্রিগেজ। বেলের গোড়ালিতে সমস্যা। পেপে ও রদ্রিগেজের মাংশপেশির ইনজুরি। প্রসঙ্গত কোপা ডেল রেতে এ মৌসুমে এখনো গোলের খাতা খোলেননি সিআর সেভেন।