ঢাকাWednesday , 18 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টপলেস দিশা

Link Copied!

dishaবিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দিশা পাটানি। অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে প্রেমের সম্পর্কে অনেকবারই খবরে এসেছেন তিনি। সুশান্ত সিং রাজপুতের বিপরীতে এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি সিনেমায় অভিনয়ের মাধ্যমে গত বছর বলিউডে অভিষেক হয়েছে তার।
সম্প্রতি ভারতীয় ফ্যাশন ফটোগ্রাফার ডাব্বু রাতনানির ক্যালেন্ডারের ফটোশুটে টপলেস হয়েছেন দিশা। ইনস্টাগ্রামে তার সেই ছবি পোস্টও করেছেন তিনি। তবে ক্যালেন্ডারটি অনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে আগামীকাল, বৃহস্পতিবার।
ফটোশুটের অভিজ্ঞতা জানিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দিশা পাটানি বলেন, ‘একমাত্র মেকআপ নিয়েই আমার শর্ত ছিল। আমি স্মোকি চোখ এবং ব্লো-ড্রায়েড চুল চেয়েছিলাম। আমার মতে, মেকআপ ত্বকের জন্য ক্ষতিকর। আমাদের উচিৎ এটি উন্মুক্ত রাখা। টপলেস হওয়ার বিষয়টি ডাব্বুর কনসেপ্ট ছিল এবং আমি শুধু তার কথা মতো কাজ করেছি। এটি ক্যালেন্ডারে আমার প্রথম কাজ। আমরা এটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’
শুধু দিশা নন এই ক্যালেন্ডারে আরো থাকছে শাহরুখ খান, আনুশকা শর্মা, বিদ্যা বালান, সানি লিওন ও প্রিয়াঙ্কা চোপড়ার ছবি।
দিশা অভিনীত পরবর্তী সিনেমা কুংফু ইয়োগা। ইন্দো-চাইনিজ যৌথ প্রযোজনায় সিনেমাটি আরো অভিনয় করছেন জ্যাকি চ্যান ও সোনু সুদ।