ঢাকাWednesday , 18 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহজাবিনের প্রেমে রিয়াজ!

Link Copied!

riaz-mehjabinবিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। চলচ্চিত্রের পর্দায় এখন খুব বেশি দেখা যায় না এই অভিনেতাকে। তবে টেলিভিশন নাটকে নিয়মিত কাজ করছেন তিনি। এই চিত্রনায়ক এবার মেহজাবিন চৌধুরীর প্রেমে পড়েছেন তবে বাস্তব জীবনে নয়, একটি নাটকের গল্পে এমন দৃশ্য দেখা যাবে।
সম্প্রতি ‘কান পেতে রই’ শিরোনামের একক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন রিয়াজ-মেহজাবিন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু।
নাটকের গল্পে দেখা যাবে, এক মেয়ে আরজের কণ্ঠস্বর শুনেই প্রেমে পড়ে যায় রিয়াজ। তারপর মেয়েটিকে দেখার জন্য অনেকটা পাগল হয়ে যায় সে। অনেকদিন পড়ে রেডিও স্টেশনে গিয়ে জানতে পারে মেয়েটি সুন্দরী হলেও প্যারালাইজড। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। সম্প্রতি নগরীর একটি রেডিও স্টেশনসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে।
রিয়াজ-মেহজাবিন ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন, শবনম পারভীন, পাভেল ইসলামসহ অনেকে। আগামীকাল ১৯ জানুয়ারি এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে বলে জানা গেছে।