ঢাকাTuesday , 17 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিচ্ছেদ সমঝোতায় ব্র্যাঞ্জেলিনা

Link Copied!

angelina-jolie-brad-pittবিনোদন ডেস্ক : বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। বিস্তারিত তথ্য গোপন রেখে ব্যক্তিগত বিচারকের মাধ্যমে এবং পরিবারকে পুনরায় একীভূত করতে তারা একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন। সোমবার রাতে একটি যৌথ বিবৃতিতে সাংবাদিকদের জানান তারা। জোলির ডিভোর্স আবেদনের পর এটিই এ জুটির প্রথম যৌথ বিবৃতি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবার ও ছেলেমেয়েদের গোপনীয়তা রক্ষা এবং আদালতের সকল নথি গোপন রাখা এবং যে সকল ইস্যু বাকি রয়েছে তা সমাধানের জন্য যেকোনো আইনি সিদ্ধান্ত ব্যক্তিগত বিচারকের মাধ্যমে নেয়ার ব্যাপারে উভয়পক্ষ এবং তাদের উপদেষ্টারা চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। ব্র্যাড-জোলি পরিবারকে একীভূত করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।’
গত ১২ বছর একসঙ্গে ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। এরপর গত বছর সেপ্টেম্বরে ব্র্যাডের কাছ থেকে ডিভোর্স চেয়ে আদালতে আবেদন করেন অ্যাঞ্জেলিনা জোলি।