ঢাকাTuesday , 17 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাত বছরের কারাদণ্ড হতে পারে সালমানের

Link Copied!

salman-khanবিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান। সিনেমার শুটিংসহ নানা অনুষ্ঠান নিয়ে বর্তমানে ব্যস্ত সময় কাটছে এ অভিনেতার। কিন্তু খুব শিগগিরই বেআইনি অস্ত্র মামলায় ৭ বছরের কারাদণ্ড হতে পারে তার।
সালমানের বেআইনি অস্ত্র মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১৮ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। সোমবার উভর পক্ষের যুক্তি তর্ক শেষে যোধপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ দিন ধার্য করেন।
এর আগে গত বছর ৯ ডিসেম্বর থেকে এ মামলার যুক্তি তর্ক উপস্থাপন শুরু হয়। এছাড়া ম্যাজিস্ট্রেট দলপাত সিং রাজপুরোহিত ১৮ জানুয়ারি সালমানকে আদালতে হাজির থাকারও আদেশ দিয়েছেন।
১৯৯৮ সালের অক্টোবরে রাজস্থানের যোধপুরের কঙ্কনি গ্রামে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়া বেআইনি অস্ত্র ব্যবহার করে বিরল কৃষ্ণসার হরিণ হত্যা এবং অস্ত্র রাখার দায়ে সালমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। অস্ত্র মামলার ২৫ ও ২৭ ধারায় বন বিভাগের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। দোষী প্রমাণিত হলে সাত বছরের কারাদণ্ড হতে পারে সালমানের।