ঢাকাTuesday , 17 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৩ হাজার শিক্ষার্থী বুধবার থেকে টিফিন পাবে

Link Copied!

chittagonjচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান উপজেলার ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ হাজার শিক্ষার্থী বুধবার থেকে দুপুরের টিফিন পাবে।
বুধবার রাউজানে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
এবিএম ফজলে করিম চৌধুরী রাইজিংবিডিকে জানান, শিক্ষার্থীদের স্কুলমুখী ও পড়ালেখায় অনুপ্রাণিত করতে রাউজান উপজেলার ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৩ হাজার শিক্ষার্থীকে বুধবার থেকে সম্পূর্ণ বিনা পয়সায় দুপুরের টিফিন সরবরাহ করা হবে। টিফিন বিতরণ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে ঠিকাদার। বুধবার দুপুরে রাউজান উপজেলা অডিটরিয়ামে টিফিন সরবরাহ কর্মসূচির উদ্বোধন করা হবে।