ঢাকাTuesday , 17 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুল এইচডি ডিসপ্লের লেনোভো ল্যাপটপ

Link Copied!

lenovoপ্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে এসেছে লেনোভো ব্র্যান্ডের ফুল এইচডি ডিসপ্লে সহ সপ্তম প্রজন্মের প্রসেসর সমৃদ্ধ আইডিয়াপ্যাড ৩১০ সিরিজের ল্যাপটপ। ১৯২০ বাই ১০৮০ পিক্সেল রেজুলেশনের এই ল্যাপটপগুলো দিয়ে প্রাণবন্তভাবে গ্রাফিক্যাল কাজ ও মুভি উপভোগ করা যাবে।
আইডিয়াপ্যাড ৩১০ ল্যাপটপগুলো সপ্তম প্রজন্মের কোর আই-থ্রি, কোর আই-ফাইভ এবং কোর আই-সেভেন প্রসেসর দিয়ে বাজারে পাওয়া যাচ্ছে, যা ডিজাইনের দিক থেকে আগের মডেলগুলোর তুলনায় আরো অনেক বেশি স্লিম ও আকর্ষণীয়। কালো ও সিলভার কালারের ল্যাপটপগুলো ১৫.৬ ইঞ্চি এবং ১৪ ইঞ্চি ডিসপ্লে, ডিডিআর-ফোর র‌্যাম, এনভিডিয়া এবং ইন্টেল গ্রাফিক্স কার্ড সমৃদ্ধ।
আইডিয়াপ্যাড ৩১০ ল্যাপটপগুলো ডলবি মিউজিক সমৃদ্ধ এবং ১৮০ ডিগ্রি পর্যন্ত ডিসপ্লে ফ্ল্যাট করা যায়। কোর আই-থ্রি ল্যাপটপগুলোর মূল্য ৪০,০০০ থেকে শুরু, কোর আই-ফাইভ ল্যাপটপগুলোর মূল্য ৫০,০০০ থেকে শুরু এবং কোর আই-সেভেন ল্যাপটপগুলোর মূল্য ৬০,০০০ থেকে শুরু হয়েছে।
লেনোভো ব্র্যান্ডের আইডিয়াপ্যাড ৩১০ সিরিজের ল্যাপটপগুলো বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। ল্যাপটপগুলোতে ২ বছরের (১ বছর সরাসরি এবং ১ বছর ক্রেতার পক্ষ থেকে রেজিস্ট্রেশেনের মাধ্যমে) ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সুবিধা রয়েছে। আরো জানতে ভিজিট: globalbrand.com.bd।