ঢাকাMonday , 16 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেব্রুয়ারিতে ‘নাইওর’-এ যাবেন সিমলা

Link Copied!

simla-2বিনোদন ডেস্ক : ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সিমলা। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। আর প্রথম সিনেমাতেই তার হাতে উঠে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তারপর থেকে নিয়মিত চলচ্চিত্রের পর্দায় দেখা গেলেও এখন অনেকটাই দূরে রয়েছেন তিনি।
সিমলা কয়েকটি চলচ্চিত্রের শুটিং শুরু করলেও ধীর গতিতে চলছে এসব সিনেমার কাজ। এ তালিকায় রয়েছে ‘নাইওর’ শিরোনামের চলচ্চিত্রটি।
রাশিদ পলাশ পরিচালিত এ সিনেমার কাজ শুরু হয় ২০১৫ সালের ২০ জানুয়ারি। এরপর থেমে থেমে চলে এর দৃশ্যায়ন। দীর্ঘদিন ধরে বন্ধ আছে সিনেমাটির শুটিং। তবে আশার কথা হলো- আগামী মাসে সিনেমাটির শেষ লটের শুটিং শুরু হবে। এতে চিত্রনায়িকা সিমলার একদিনের শুটিং করলে তার অংশের কাজ শেষ হবে বলে জানান সিমলা।
এ প্রসঙ্গে সিমলা বলেন, ‘প্রযোজকের একটু সমস্যার কারণে এতদিন থেমে ছিল সিনেমাটির কাজ। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এর শেষ লটের শুটিং শুরু হবে। এ লটে আমি আর একদিন কাজ করলেই আমার অংশের কাজ শেষ হবে।’
সিনেমা প্রসঙ্গে পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘নাইওর সিনেমাটির শুটিং আর মাত্র এক সপ্তাহ করলেই পুরো সিনেমার কাজ শেষ হবে। এখন সিনেমাটির সম্পাদনার কাজ চলছে।’
‘নাইওর’ সিনেমায় সিমলার বিপরীতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। এছাড়া আরো অভিনয় করছেন নবাগত সাদিয়া, মোমেনা চৌধুরী, আহসানুল হক মিনু, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, রাশেদ মামুন অপু, হেদায়েত নান্নু, দৃষ্টি, কামাল উদ্দিন, আহমেদ ফারুক প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এফ এ সুমন, গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কিশোর পলাশ, রাজিব।
এছাড়া সিমলা ‘ম্যাডাম ফুলি-টু’ শিরোনামের নতুন সিনেমার কাজ শুরু করবেন বলেও জানান তিনি। এছাড়া রুবেল আনুষের ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমার শুটিং শেষ করে মুক্তি অপেক্ষায় রয়েছে।