ঢাকাMonday , 16 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরীর মন খারাপ

Link Copied!

pori-1বিনোদন ডেস্ক : ‘মনপুরা’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। সুপার হিট হওয়া এ সিনেমা মুক্তির দীর্ঘদিন পর চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে তিনি নির্মাণ করছেন ‘স্বপ্নজাল’ শিরোনামের সিনেমা।
মাস ছয়েক আগে এ সিনেমার শুটিং শুরু করেছিলেন পরীমনি। শুটিং ইউনিটের সবার সঙ্গে শুভ্রা হয়ে মিশে গিয়েছেন এই অভিনেত্রী। আজ সোমবার (১৬ জানুয়ারি) সিনেমাটির ক্যামেরা ক্লোজ হবে বলে ভীষণ মন খারাপ পরীর।
এ প্রসঙ্গে পরীমনি রাইজিংবিডিকে বলেন, ‘‘স্বপ্নজাল’ এমন একটা সিনেমা, ইচ্ছে হয় সারাজীবন শুটিং করি। আজ এ সিনেমার শুটিং শেষ। ক্যামেরা ক্লোজ হবে। আরো কিছুদিন চললে ভালো লাগত। এত ভালো একটা কাজের শুটিং শেষ হচ্ছে ভেবে কান্না পাচ্ছে।’’
গত ৭ জানুয়ারি চাঁদপুরে এ সিনেমার শেষ লটের শুটিং শুরু হয়েছে। যৌথ প্রযোজনায় নির্মানাধীন এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন নবাগত ইয়াশ রোহান। বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশনস ও ভারত থেকে বেঙ্গল বারতা সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে।
গত ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে একটি বাড়িতে একমাস ‘স্বপ্নজাল’সিনেমার শুটিং হয়। পরী-রোহান ছাড়াও এতে আরো অভিনয় করছেন, ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অর্ণব।