ঢাকাSunday , 15 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিমানী পুষ্পিতার ‘ধূসর ছায়া’

Link Copied!

 

Puspitaবিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পুষ্পিতা পপি। ঢাকাই চলচ্চিত্রের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। মুক্তিও পেয়েছে তার অভিনীত বেশ কিছু সিনেমা।
তবে হঠাৎ করেই চলচ্চিত্রে তার চলার পথ খানিকটা থেমে যায়। এসময় অনেক সিনেমার প্রস্তাব পেলেও অজানা কারণেই সে কাজগুলো আর করেননি তিনি। এ অবস্থায় চলচ্চিত্রাঙ্গনের উপর অভিমান করেই বিদায় নিতে চেয়েছিলেন এই চিত্রনায়িকা।
সব ভুলে এবার অভিমানী পুষ্পিতা হাতে নিয়েছেন ‘ধূসর ছায়া’ শিরোনামের সিনেমা। উত্তম আকাশ পরিচালিত এ সিনেমায় পুষ্পিতার বিপরীতে নবাগত একজন নায়ককে দেখা যাবে। আগামী ১৪ জানুয়ারি থেকে এ সিনেমার শুটিং শুরু হবে। ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যাধারণের কাজ হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে পুষ্পিতা পপি রাইজিংবিডিকে বলেন, ‘‘অনেক দিন পর ‘ধূসর ছায়া’ শিরোনামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাটির গল্প চমৎকার। গুণী নির্মাতা উত্তম আকাশ ভাই সিনেমাটি নির্মাণ করছেন। আশা করছি, কাজটি ভালোই হবে।’
গত বছরের শুরুর দিকে পুষ্পিতা পপি ‘পাঙ্কু জামাই’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হন। তারপর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি তাকে।
পুষ্পিতা অভিনীত ‘বিধ্বস্ত’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এ সিনেমায় পুষ্পিতার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক কাজী মারুফ।
এদিকে মান্নান সরকার পরিচালিত ‘পাঙ্কু জামাই’ সিনেমায় পুষ্পিতার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। এ জুটির সঙ্গে রয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস। হঠাৎ মিডিয়া থেকে অপু উধাও হওয়ায় এ সিনেমার কাজ থেমে আছে।
মনতাজুর রহমান আকবরের ‘তারপর তোমাকে ভালোবেসে আমি দিওয়ানা’ সিনেমাটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক পুষ্পিতার। এ ছাড়া ‘কখনও ভুলে যেও না’, ‘আগে যদি জানতাম তুই হবি পর’ সিনেমা দু’টিতেও অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী।