স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেই ভারত সফর করবে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে ভারতে একটি টেস্ট খেলার পরপরই মার্চে শ্রীলঙ্কায় উড়াল দিবে টাইগাররা। শ্রীলঙ্কায় ২টি টেস্ট ও টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। দুই সফরের জন্য রোববার ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
প্রাথমিক স্কোয়াড: আব্দুল মজিদ, এনামুল হক বিজয়, আল-আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, ইবাদত হোসেন, ইমরুল কায়েস, কামরুল ইসলাম রাব্বী, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, মেহেদী হাসান সিদ্দীক, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, সাকিব আল হাসান, শুভাশিষ রায়, শুভাগত হোম, সৌম্য সরকার, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, তানভীর হায়দার খান।

