শেকৃবি প্রতিনিধি : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এম এস সিড টেকনোলজি কোর্সে ভর্তি আবেদন শনিবার থেকে শুরু হয়েছে।
পূরণকৃত আবেদন ফরম ১৯ জানুয়ারি মধ্যে সরাসরি অথবা ডাকযোগে পরিচালক, ইনস্টিটিউট অব সিড টেকনোলজি অফিসে জমা দিতে হবে। আবেদন ফরমের সাথে সকল শিক্ষাগত সার্টিফিকেট, মার্কশিটের সত্যায়িত ফটোকপি, প্রশংসা পত্র ও ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযোজন করতে হবে।
চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফরমের সঙ্গে সংশ্লিষ্ট নিয়োগ কর্তার নিকট থেকে অনুমতিপত্র সংযোজন করতে হবে। মেধা ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২২ জানুয়ারি পরিচালক, ইনস্টিটিউট অব সিড টেকনোলজি অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
ভর্তিচ্ছুরা পরিচালক, ইনস্টিটিউট অব সিড টেকনোলজি অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। কর্তৃপক্ষে সিদ্ধান্ত অনুযায়ী এম এস আবেদন ফরম পাঁচশত টাকা নির্ধারন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদেরকে ২৩ থেকে ২৪ জানুয়ারি ২০১৭ তারিখের মধ্যে ভর্তির কার্যাদি সম্পন্ন করতে হবে। ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ক্লাস আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে।

