ঢাকাSaturday , 14 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছেলেকে নিয়ে কারিনার স্বপ্ন

Link Copied!

karinaবিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী কারিনা কাপুর দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। গত ২০ ডিসেম্বর এ দম্পতির কোলজুড়ে আসে এই নতুন অতিথি।
সাইফ-কারিনা তাদের নবজাতকের নাম তৈমুর রাখার পর অনেকে তাদের নিয়ে সমালোচনা ও মজা করেন। জন্মের পরই সামাজিকযোগাযোগমাধ্যমে তারকা হয়ে যান তৈমুর আলী খান।
যাই হোক, তৈমুরের জন্মের পর কারিনা কাপুরকে প্রশ্ন করা হয়েছিল তাদের মতো তৈমুরকেও বলিউডে প্রতিষ্ঠিত করতে চান কিনা। এমন প্রশ্নের জবাবে কারিনা তখন কিছুই বলেননি। তবে রণবীর কাপুর বলেছিলেন, ‘তৈমুর খুব শিগগিরই কারিশমার বাচ্চাদের সঙ্গে খেলতে শুরু করবে।’
তবে এবার শোনা যাচ্ছে, কারিনা চায় তার ছেলে তার দাদা মনসুর আলী খানের মতো হোক। যদিও এই সিদ্ধান্ত তৈমুর নিবে। আর এজন্য তার বেড়ে উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সাইফ আলী খানের প্রয়াত বাবার নাম নওয়াব মনসুর আলী খান। যিনি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ছিলেন। মনসুর আলী খান অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে বিয়ে করেন। মনসুর-শর্মিলা দম্পতির তিন সন্তান সাইফ আলী খান, সোহা আলী খান ও সাবা আলী খান।