ঢাকাSaturday , 14 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হচ্ছে ‘নায়ক’-এর সিক্যুয়াল

Link Copied!

onilবিনোদন ডেস্ক : রাজনৈতিক ঘটনা নিয়ে নির্মিত অনিল কাপুরের চলচ্চিত্র ‘নায়ক’-এর সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছে এরস ইন্টারন্যাশনাল। চলতি বছরেই ছবিটির নির্মাণ কাজ শুরু হবে।
‘নায়ক’ ছবিতে অনিল কাপুর টিভি সাংবাদিক শিবাজি রাও-এর চরিত্রে অভিনয় করেছিলেন। ঘটনাচক্রে তিনি এক দিনের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ‘এএম-পিএম মুখ্যমন্ত্রী’ হিসেবে একদিনেই তিনি দুর্নীতিগ্রস্ত প্রশাসন ও রাজনীতিকদের মূলোৎপাটন করে জনপ্রিয়তা লাভ করেন। পরে বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
‘নায়ক’ ছবিটি মুক্তির পর সমালোচকদের ব্যাপক প্রশংসা অর্জন করেন অনিল। হিড়িক পড়ে যায় এ ধরনের ছবি নির্মাণের। ছবিতে আরও অভিনয় করেছিলেন প্রয়াত অমরিশ পুরি, রানি মুখার্জী। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ছবিটির কাহিনি লেখার জন্য ভিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে চুক্তি হয়েছে। এর আগে তিনি ‘বাহুবলি’ ও ‘বজরঙ্গী ভাইজান’র মতো জনপ্রিয় ছবির কাহিনি লিখেছেন।
অনিল কাপুর এখন ব্যস্ত আছেন ‘মুবারাকা’ ছবির শুটিংয়ে। ছবিতে সহ-অভিনেতা হিসেবে রয়েছেন অর্জুন কাপুর।