ঢাকাThursday , 12 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রদ্ধাকে আদিত্যর পরামর্শ

Link Copied!

aditth-sroddaবিনোদন ডেস্ক : ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত বক্স অফিস মাতানো আশিকি-টু সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছিলেন আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর। এরপর ওকে জানু সিনেমায় আবারো জুটিবদ্ধ হয়েছেন তারা।
বলিউপাড়ায় এক সময় তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও এখন নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দেন তারা। সম্প্রতি শ্রদ্ধাকে নিয়ে আদিত্য একটি অভিযোগ করেছেন এবং এর সমাধানের জন্য পরামর্শও দিয়েছেন।
আদিত্য বলেন, ‘আমার মনে হয় শ্রদ্ধা বেশি ব্যস্ত হয়ে পড়ছে, সম্ভবত তার একটু স্থির হওয়া এবং নিজেকে বেশি সময় দেয়া প্রয়োজন। অভিনয় খুবই পরিশ্রমের কাজ এবং তোমাকে মাঝে মাঝে গাড়ির পেছনের সিটে বিশ্রাম নিতে হবে, যাও এবং তোমার মন সতেজ করো।’
অনেকেই হয়তো ভাবছেন হঠাৎ করে আদিত্য কেন শ্রদ্ধাকে এমন কথা বলছেন। কিন্তু আদিত্য কী বলতে চেয়েছেন তা কিন্তু ঠিকই বুঝতে পেরেছেন রক অন-টু অভিনেত্রী। এ প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, ‘আমি তার সঙ্গে একমত। গত দেড় বছর ধরে আমি একের পর এক সিনেমায় অভিনয় করছি। ২০১৬ সালে আমার চারটি সিনেমায় কাজ করেছি। এর মধ্যে রক অন-টু ও বাঘি মুক্তি পেয়েছে এবং ওকে জানু ও হাফ গার্লফ্রেন্ড সিনেমার শুটিং করেছি। সে ঠিকই বলেছে। আর সৌভাগ্যক্রমে আগামী ডিসেম্বরে আমি অল্পদিনের জন্য ছুটিতে যাচ্ছি।’
বর্তমানে ওকে জানু সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন আদিত্য রয় ও শ্রদ্ধা কাপুর। সিনেমাটি পরিচালনা করেছেন সাদ আলী। আগামীকাল ১৩ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।