ঢাকাThursday , 12 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুয়ারেজের সেঞ্চুরিতে ‘এমএসএন’ ত্রয়ীর ট্রিপল

Link Copied!

Suarezস্পোর্টস ডেস্ক : বার্সেলোনার জার্সিতে গোলের সেঞ্চুরি করেছেন সুয়ারেজ। আর বার্সেলোনার ‘এমএসএন’ ত্রয়ী মেসি-নেইমার-সুয়ারেজ মিলে করেছেন গোলের ট্রিপল সেঞ্চুরি।
বুধবার রাতে কোপা ডেল রের শেষ ষোলোর ফিরতি লেগে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে একসঙ্গে জ্বলে ওঠেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। তিনজনের একটি করে গোলে বার্সেলোনা বিলবাওয়ে হারিয়েছে ৩-১ ব্যবধানে। দুই লিগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থেকে প্রতিযোগিতার শেষ আটেও উঠে গেছে লুইস এনরিকের দল।
ম্যাচের ৩৫ মিনিটে মেসি মাঝমাঠের কাছে একজনকে কাটিয়ে পাস দেন বাঁ-দিকে। সেখানে বল পেয়ে ডান দিকে ক্রস দেন নেইমার। বল পেয়ে দারুণ এক ভলিতে বার্সাকে এগিয়ে দেন সুয়ারেজ। বার্সার জার্সিতে ১২০ ম্যাচে এটি উরুগুইয়ান তারকার শততম গোল। আর এই গোলেই ‘এমএসএন’ ত্রয়ীর ৩০০ গোল পূর্ণ হয়। পরে পেনাল্টি থেকে নেইমারের গোল, আর মেসির অসাধারণ ফ্রি-কিক গোলে ‘এমএসএন’ ত্রয়ীর গোলসংখ্যা দাঁড়ায় ৩০২।
২০১৪ সালে সুয়ারেজ বার্সেলোনায় যোগ দেওয়ার পর একরকম অপ্রতিরোধ্য ‘এমএসএন’ ত্রয়ী। ৩০২ গোলের মধ্যে মেসি একাই করেছেন ১২৫ গোল। সুয়ারেজ করেছেন ১০০ গোল। আর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের গোল ৭৭টি।