ঢাকাWednesday , 11 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘উল্টো পথে উল্টো রথে’ মিলন-মম

Link Copied!

anisur_momoবিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও অভিনেত্রী জাকিয়া বারী মম। ছোটপর্দা ও বড়পর্দায় মিলিয়ে অনেকবারই জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। এবার ‘উল্টো পথে উল্টো রথে’ শিরোনামের নাটকে এ জুটিকে দেখা যাবে বলে জানান আনিসুর রহমান মিলন।
এ নাটকের গল্প প্রসঙ্গে মিলন বলেন, ‘আমি আর নাফিসা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করি। আমরা দুজন কক্সবাজারে বেড়াতে যাই। তখন ঘটনাক্রমে মমর সঙ্গে আমার ধাক্কা লেগে আমার হাতের খাবার মাটিতে পড়ে যায়। বিষয়টিতে মম দুঃখ প্রকাশ না করে কোনরকম পাত্তা না দিয়ে চলে যেতে লাগে। বিষয়টিকে আমি স্বাভাবিক ভাবে নিতে পারি না। কিছুক্ষণ পরেই আমি বুঝতে পারি মম আত্মহত্যা করতে যাচ্ছে। এটা বোঝার পরেই আমি তাকে ভিন্নভাবে বোঝাতে চেষ্টা করি যেন আত্মহত্যা না করেন। কিন্ত পরবর্তীতে এই মেয়েটাই আমাকে ফাঁদে ফেলে। এভাবেই নাটকটির গল্প এগিয়ে যায়।’
লিটু করিম পরিচালিত এ নাটনটিতে মিলন-মম ছাড়াও আরো অভিনয় করেন মাজনুর মিজান, নাফিসাসহ কয়েকজন শিল্পী। গতকাল ৪ জানুয়ারি কক্সবাজারে এ নাটকটির দৃশ্যায়ন করা হয়। এর দৃশ্যায়ন শেষে আজ সকালের ফ্লাইটে ঢাকায় ফেরেন মিলন-মমসহ শুটিং ইউনিট।
‘উল্টো পথে উল্টো রথে’ শিরোনামের নাটকটি পরিচালনার পাশাপাশি রচনাও করেছেন লিটন করিম। খুব শিগগিরই নাটকটি বেসরকারি টেলিভিশনে প্রচার করা হবে। তবে কোন টেলিভিশনে প্রচার হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।