ঢাকাWednesday , 11 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুধু বার বার দেখতে ইচ্ছে করে তোমায়

Link Copied!

tanin-subhaবিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ তানিন সুবহা। বিভিন্ন চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। সম্প্রতি এ আর মুকুল নেত্রীবাদীর ‘দেমাগ’শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হন তানিন। গতকাল ৪ জানুয়ারি থেকে নারায়ণগঞ্জের চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কে এ সিনেমার গানের দৃশ্যায়ন শুরু হয়েছে বলে জানান সিনেমাটির পরিচালক এ আর মুকুল নেত্রীবাদী।
‘শুধু বার বার দেখতে ইচ্ছে করে তোমায়’ শিরোনামের এ গানটিতে তানিনের সঙ্গে দেখা যাবে নবাগত রিপনকে। এ গানটির নৃত্য পরিচালনা করছেন মুসলিম বিল্লাহ। গানটি দ্বৈতভাবে কন্ঠ দিয়েছেন বাহার ও লিসপা। এর সংগীত পরিচালনা করছেন মম রহমান।
এ প্রসঙ্গে এ আর মুকুল নেত্রীবাদী বলেন, “গতকাল ‘দেমাগ’ সিনেমার গানের শুটিংয়ের মাধ্যমে প্রথম লটের শুটিং শুরু করেছি। এ লটে একটি গানের শুটিং শেষ করব। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যায়ন করা হবে।”
সিনেমার গল্প প্রসঙ্গে তানিন সুবহা বলেন, ‘এ সিনেমার গল্পে দুটি সম্ভ্রান্ত পরিবারের অহংবোধ দেখানো হবে। এতে করে দুটি পরিবারকেই ক্ষতির সম্মুখীন হতে হয়। এ সবের কারণে এখন যৌথ পরিবার থাকছে না। এখন ভেঙ্গে ছোট পরিবার হচ্ছে। এসব বিষয় এখানে দেখানো হবে। আশা করছি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’
তানিন-রিপন ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করছেন রেহানা জলি, সিরাজ হায়দার, গাঙ্গুয়া, কাবিলা, হাসমত প্রমুখ। এর কাহিনি লিখেছেন পিজি মোস্তফা।
তানিন ‘দেমাগ’ সিনেমাটি ছাড়াও নয়ন মাহমুদের ‘মোমের পুতুল’, জাবেদ জাহিদের ‘দুই রাজকন্যা’, আনোয়ার শিকদারের ‘রাজা-রানীর গল্প’, নজরুল ইসলাম মুন্নার ‘দুই নায়ের মাঝি’এবং সেলিম রেজা পরিচালিত ‘স্বপ্নের সাথী’সিনেমার কাজ করছেন। তাছাড়া সজল আহমেদের ‘তুই আমার’শিরোনামের সিনেমার শুটিং সম্পন্ন হয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে।